হে সভ্য সমাজ, চিন্তার প্রকাশকে পারবে কি দমাতে? প্রযুক্তি প্রতি জনে জনে, চিন্তা চলিতে থাকে মনে। চিন্তা সঠিক যদি হয় তবে তার হবেই তো জয়। ক্ষমতার অপব্যবহার যে করে সে পায় না তো ছাড়। তাই ক্ষমতার করো ব্যবহার দেখে শুনে বুঝে চারিধার। প্রশাসনের প্রতিটি স্তরে মৌলবাদে গেছে ভরে। কাটিতে পারে না গাছ কুড়াল লোহার, যদি না সঙ্গে থাকে কাঠের আছাড়। শুধু সৎরাই প্রশংসনীয়, অসতের পরিজন সদা নিন্দনীয়। আগে যারা মরে গেছে বেঁচে গেছে তারা, আজো যারা বেঁচে আছে তারা খেলো ধরা। পাপ করে মাপ নাই আগামীর কাছে, সময়ে না শোধরালে ধরা খাবে পাছে। করো না কাহারো ক্ষতি হোক যত বোকা, বোকাদের ধোঁকা দিলে খেতে হবে পোকা। জ্ঞানী হও বেশী বেশী হয়ো না চতুর, কুপথে কামালে টাকা সহসা ফতুর।