জীবনগীতি -৪৭৮
জীবনগীতি - ৪৭৮ রচনা : ২৬/০২/২০২৪ আনোয়ার হোসেন জীবন ছোট্ট পাথর পড়লে জলে ঢেউ উঠে না, আওয়াজ হয়, সে আওয়াজটা শুনতে পাওয়া সবার কি সেই সাধ্য হয় ?।। যত বড়ই হও না কেন শুনেছো কি সব আওয়াজ? তবে কিসের বড়াই বলো? বড়াই নহে থাকলে লাজ। লাজ হারালে থাকলো কী আর তবে কি আর সভ্য রয়?।। জুলুম করলে জালিম হবে সব জালিমের হয় বিচার, যতই প্রভাব খাটাও না কেন ক্ষমা নাহি মিলবে তার। মজলুম দের ঐক্য হলে ধরাবে ভয়, জীবন কয়।।