পোস্টগুলি

জীবন মানে যন্ত্র না

আমার ডাক নাম জীবন, এটা শুনে অনেকেই মন্তব্য করে, জীবন মানে যন্ত্রনা। তখন আমি বলি, জীবন মানে যন্ত্র না। অনেকের কাছে মনে হতে পারে, যন্ত্রনা শব্দকে ভেঙ্গে দু'ভাগ করেছে; এ আর এমন কী হলো? কিন্তু একটা শব্দকে দু'ভাগ করাতে বাক্যের অর্থ কি বিশাল পার্থক্য সৃষ্টি করেছে তা সাধারণ ভাবে কল্পনাও করা যায় না। তাই আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি: সাধারণ ভাবে এই বাক্যের অর্থ জীবন মানে যন্ত্র নয় অর্থাৎ জীবন কখনো কখনো যন্ত্রের মতো কাজ করলেও চূড়ান্ত ভাবে পুরোপুরি যন্ত্র নয়। তাহলে জীবন ও যন্ত্রের বৈশিষ্ট্যের আলোকে এদের পার্থক্য নির্ণয় করা দরকার: ১। জীবন প্রাকৃতিক ভাবে বা প্রজনন প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে কিন্তু যন্ত্র তৈরি করে মানুষ। ২। জীবন ধারণের জন্য অবশ্যই খাদ্য বা জ্বালানী প্রয়োজন কিন্তু কিছু কিছু যন্ত্র চালানোর জন্য জ্বালানী প্রয়োজন হলেও সকল যন্ত্রের জ্বালানী প্রয়োজন হয় না। যেমন: হাতুড়ি বাটাল, কোদাল কুড়াল,করাত ইত্যাদি। ৩। জীবন নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রাকৃতিক ভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় কিন্তু যন্ত্র কখনো বৃদ্ধি পায় না বরং ক্ষয়প্রাপ্ত হয়। ৪। জীবন বংশবৃদ্ধি করে কিন্তু যন্ত্র কখনো বংশব...

জীবনগীতি -৪৭৮

জীবনগীতি - ৪৭৮ রচনা : ২৬/০২/২০২৪ আনোয়ার হোসেন জীবন ছোট্ট পাথর পড়লে জলে ঢেউ উঠে না, আওয়াজ হয়, সে আওয়াজটা শুনতে পাওয়া সবার কি সেই সাধ্য হয় ?।। যত বড়ই হ‌ও না কেন শুনেছো কি সব আওয়াজ? তবে কিসের বড়াই বলো? বড়াই নহে থাকলে লাজ। লাজ হারালে থাকলো কী আর তবে কি আর সভ্য রয়?।। জুলুম করলে জালিম হবে সব জালিমের হয় বিচার, যত‌ই প্রভাব খাটাও না কেন ক্ষমা নাহি মিলবে তার। মজলুম দের ঐক্য হলে ধরাবে ভয়, জীবন কয়।।

জীবনগীতি -৪৭৭

জীবনগীতি - ৪৭৭ রচনা : ১১/০২/২০২৪ আনোয়ার হোসেন জীবন মানুষ রে ও মানুষ বিশ্বাস ক‌ইরো না, আমার মতো বিশ্বাস ক‌ইরা কষ্ট পা‌ইও না।। যেই কথাটা শু‌ইনা তুমি হ‌ইলা রে সুখী, সেই কথাটা মিথ্যা হ‌ইলে কে হ‌ইবে দুঃখী? এই দুনিয়ায় সবার কথা ঠিক থাকে না।। সামনে থাকলে যেই মানুষে প্রচার করে গুণ, একটু আড়াল হ‌ইলে পরে করতে পারে খুন। এই জনমে মুখ ও মুখোশ চিনতে পারলাম না।।

জীবনগীতি -৪৭৬

জীবনগীতি - ৪৭৬ রচনা : ২৬/০১/২০২৪ আনোয়ার হোসেন জীবন তুমি জানো না রে অপরাধী, কত জনে করিছে ভিডিও, ধরা তো পড়িবে তুমিও সোনা পাশেতে থাকিবে না কেহ।। যত‌ই তুমি হ‌ও না হুঁশিয়ার প্রযুক্তির এই যুগে  পাইবা না রে পার, ধরা তো পড়িতে হবে গো ময়না শরম পাবে তোমার নাতি পুতীও।। তুমি যতখানি পাইয়াছো রে ছাড় আগে বাড়াইও না আর (২) বেশি বাড়লে ভাঙ্গতে হবে বেশি ও।।

ভাষার গান

ভাষার গান রচনা:আনোয়ার হোসেন জীবন   সুর: শংকর পাল রিংকু রক্ত দিয়ে কিনে এনেছি আমার মায়ের ভাষা, মুছে দিতে চেয়েছিল পশ্চিমা সর্বনাশা ।। ওরা পারেনি কোন দিন পারবে না কখনও বার বার হারতে হবে, এদেশের বুক থেকে তাদের অনুসারী চিরতরে মুছে যাবে । আজ ভাষাদিবসে লওরে শপথ হৃদয়ে জাগাও আশা ।। পরাজিত সেই বেহায়ার বংশ আবার গজায় মাথা, নতুন প্রজন্ম জেগেছে এবার তাদের দিতে বাধা । ওদের যারা ঠাঁই দিয়েছে মিটবে না তাদের আশা ।।

জীবনগীতি-৪৭৫

জীবনগীতি - ৪৭৫ রচনা : ১৪/০১/২০২৪ আনোয়ার হোসেন জীবন তাল: ঝুমুর হারাইলে ধন খুঁজবি রে মন, আর তো ফিরা পাইবি না, একবার গেলে আর তো ফিরে না, মানুষ, একবার গেলে আর তো ফিরে না।। চার বছরে গেলো রে বাবায় দশ বছরে মা হারাইয়া কান্দিলাম ধূলায় (২) কত জনে আদর করলো রে সেই দরদ তো পাইলাম না।। সবার বড় ছিল যে এক বোন আমার জন্মের আগেই সেও হারাইলো দেখি নাই কখন (২) সেই যে আসাম চ‌ইলা গেলো রে আজ‌ও এক বার‌ও তো দেখলাম না।। নিচের চ্যানেলে গানটি দেখতে পারেন: https://www.youtube.com/@Anwar_Hossain_Jeebon

জীবনগীতি -৪৭৪

জীবনগীতি - ৪৭৪ রচনা : ১০/০১/২০২৪ আনোয়ার হোসেন জীবন দ্বাদশ সংসদ  নির্বাচনের শোনো সমাচার: জয় জনতার জয় হাসিনার, একাত্তরের  সেই চেতনার।। বর্বরতার বাড়েনি বিস্তার, নিষ্ঠুরতার ওঠেনি ধিক্কার।। এই একুশের শহীদমিনার, স্মৃতি সৌধ ঢাকার সাভার। সাত‌ই মার্চের সেই ভাষণের উদ্দীপনার।। শান্তি প্রিয়তার সহনশীলতার, প্রগতিশীলতার জাগবে জোয়ার, সম্ভাবনার খুলবে দুয়ার।। আর কোনো বার সেই দুরাচার, পাকিস্তানের পয়দা রাজাকার। সংসদে যেন পায় না অধিকার।।