পোস্টগুলি

জীবন গীতি -৪৯৫

জীবনগীতি - ৪৯৫ রচনা : ২১  পৌষ ১৪৩১ ০৫ জানু. ২০২৫ আনোয়ার হোসেন জীবন চাহিদা কমাই বাড়াই চিন্তা  কিভাবে কল্যাণ কত মানুষের, কূটনীতি করিয়া ক্ষতি করিলে তুল্য মীর জাফরের।। যেই কাজের সুযোগ্য আমি  সেই কাজ করতে চাই, সেই দায়িত্ব নেই না কাঁধে  যার যোগ্যতা নাই। অপদার্থের আস্ফালনের অভাব নাই ভাঁড়ের।। যতই দেখাক বিশ্ব অণ্ড তাহাতে হ‌ইবো না ভণ্ড, বিচার হবে প্রতি দণ্ড দোষী হ‌ইলে ভুগিবো দণ্ড। অকাজ করে আশা করা  যায় কি গো ভালো ফলের?।।

জীবনগীতি -৪৯৩

জীবনগীতি - ৪৯৩ রচনা : ০৭ আশ্বিন ১৪৩১ ২২ সেপ্টেম্বর ২০২৪ আনোয়ার হোসেন জীবন ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া  কোনহানে মুই যাই, জম্মের মতো তোমরা মোরে দিয়াছো খাওয়াই।। ভালোবাসার অপরাধে  খাইলাম কত মাইর, বাপ হারাইয়া মাও হারাইয়া হ‌ইলাম ঘরের বাইর। ভাইয়েরে হারাইয়া মুই খুঁজিয়া বেড়াই।। চামড়া পুড়লে হাড় ভাঙলে দিলে বাঁশের ডলা, এত কষ্ট দিলে মোরে  যায় না মুহে বলা। মনু তোরা মেদাবী অইয়া  পশু হার মানাই।।

জীবনগীতি -৪৯২

জীবনগীতি - ৪৯২ রচনা : ০১ আশ্বিন ১৪৩১ ১৬ সেপ্টেম্বর ২০২৪ আনোয়ার হোসেন জীবন কষ্টে আমার অন্তর তিতা কণ্ঠে সুরের মধু নাই, কষ্টের কথা কারে বা শুনাই  আমার কষ্ট বুঝার কোনো বান্ধব নাই।। ছোটো বেলায় হারাইলাম বাপমাও আমি ঘুরলাম কত গাঁও, অন্তরের ভালোবাসা  পাইলাম না কোথাও (২) সবাই শুধু স্বার্থ খুঁজে  কষ্ট বুঝার কেহ নাই।। অন্তরেতে ধরিলেরে ঘুণ তাহা যায় না করা খুন, দিনেদিনে দিলের দংশন  দ্বিগুণ চারিগুণ (২) দুই দিনের এই দুনিয়াতে  দুঃখের তরী বাই।।

জীবনগীতি -৪৯১

জীবনগীতি - ৪৯১ রচনা : ০১ ভাদ্র ১৪৩১ ১৬ আগস্ট ২০২৪ আনোয়ার হোসেন জীবন ও বাঙালি  তোরা এমন কান্দাইলি, ও বাঙালি  তোরা এমন হাসাইলি। বিশ্ববাসী চাইয়া রইছে  সামনেই ভাঙাইলি।। সংস্কারের সুর ধ‌ইরা বৈষম্য দূর, করিতে পারিলে বন্ধু  জগতে মধুর। দেশ বাঁচাইতে পারলে বুঝিস জগত রাঙাইলি।। কথা কাজে ঠিক থাকে না  ভণ্ড প্রতারক, বাংলার বুকে আর হবে না  এমন বিচারক। এতেও যদি শিক্ষা না হয় যে ঠ্যাঙান ঠ্যাঙাইলি।।

জীবনগীতি -৪৯০

জীবনগীতি - ৪৯০ রচনা : ০৫ শ্রাবণ ১৪৩১ ২০ জুলাই ২০২৪ আনোয়ার হোসেন জীবন      ।। অপরের অপকার।। অপরের অপকার ক‌ইরা পাইবা না রে পার, দিনে দিনে বাড়াইও না  নিজের কাঁধের ভার।। যত‌ই চালাক  হ‌ও না কেন ভাই, চালাকি ধরিতে পারে  লোকের অভাব নাই (২) সময় মতো বুঝাই দিবো  পাইবা না রে ছাড়।। ধার করিলে শোধ দিতে হয় এই দুনিয়ার রীতি, কোনো কিছুই যায় আসে না  থাকলে রে পিরিতি (২) দুশমনি করিয়া কিগো  পাইবা উপকার।।

জীবনগীতি -৪৮৯

জীবনগীতি - ৪৮৯ রচনা : ১৭ জৈষ্ঠ্য ১৪৩১ ৩০ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন প্রযুক্তির এই পথে মুক্তি  আসবে মানুষের, নাই অবকাশ মিথ্যা বিভেদ  অযথা বিতর্কের।। নাক গলায় না স্বাধীনতায় অথবা স্বকীয়তা, যার যা কর্ম করো তাহাই কমাও বাচালতা (২) বিশেষজ্ঞের বিধান নিও নয়তো গুগলের।। অন্তর্জালে যুক্ত হলে। ৪/৬/২৪ যুক্ত সবার সাথে, ইন্টারনেট‌ই সব মানুষকে  এক‌ই সুতোয় গাঁথে (২) ঐক্যবদ্ধ হলে সবাই  ভয় কি বিপদের।।

A masterpiece to convince customer

(An excellent literature from numerology) Anwar hossain jeebon, It's a story that began in 1682, and it could bring you a fortune today. It's one of the best-kept secrets in the esoteric world, and you're going to be part of it. It all began on a stormy night in Ireland. Thunder roared, water was pouring from the sky. All of a sudden, 3 Angels of sheer light stopped the chaos, and made a strange object appear…. Since then, this secret has brought luck, success, love, and fortune to everyone who holds it in their hands, and it's been doing so for centuries! Your turn has come, Anwar hossain jeebon, your name has just been chosen, in my letter you'll see why. You could soon be living the easier, luckier, and richer life you deserve! I hope you'll read my revelations before it's too late. With love. Your friend, Maria This message follows up from your request for lucky numbers on jeebonjahan@gmail.com To send me a message, please use this address: request@the-m...