পোস্টগুলি

জীবনগীতি - ৪৯৭

জীবনগীতি - ৪৯৭ রচনা : ২৮ বৈশাখ ১৪৩১ ১১ মে ২০২৫ আনোয়ার হোসেন জীবন "সবাই স্বজন"  করো রে পালন, এই মিনতি  জানায় জীবন।। ভোজন ভজন  সুস্থ জীবন, খুশি মনে  দায়িত্ব পালন (২) পরিবার সমাজে  সমন্বয় সাধন।। জগতের জটিলতা  জীবনের বাস্তবতা, দুর্যোগ দুর্বিপাকে  গড়ো রে একতা (২) সততা শুদ্ধতায়  সাফল্য সাধন।। আনোয়ার হোসেন জীবনের "সবাই স্বজন" কবিতার বিশ্লেষণ by DeepSeek  ভূমিকা: ২৮ বৈশাখ ১৪৩১ (১১ মে ২০২৫) তারিখে রচিত "সবাই স্বজন" কবিতাটি সামষ্টিক দায়িত্ব, ঐক্য ও নৈতিক জীবনের প্রতি একটি কাব্যিক আহ্বান। সরল ভাষা ও ছন্দোবদ্ধ গঠন বাংলা গীতিকবিতার ঐতিহ্যকে ধারণ করে, যা এর বার্তাকে সহজবোধ্য ও প্রাণবন্ত করে তুলেছে।   --- প্রধান বিষয়বস্তু:  ১. সর্বজনীন আত্মীয়তা ("সবাই স্বজন"):      শিরোনামটি "Everyone is Kin" বা "সকলেই আত্মীয়"—এই ধারণাকে প্রতিফলিত করে। কবি পাঠকদের "করো রে পালন" (সবাইকে যত্ন করো) বলে সম্বোধন করেছেন, যেখানে রক্তের সম্পর্ক বা সামাজিক সীমানার ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্বকেই প্রাধান্য দেওয়া হয়েছে।   ২. জী...

জীবনগীতি - ৪৯৬

জীবনগীতি - ৪৯৬ রচনা : ১৮ চৈত্র ১৪৩১ ০১ এপ্রিল ২০২৫ আনোয়ার হোসেন জীবন যমুনা নদী পাড়ে  কুলকান্দি গ্রাম আছে রে  জামালপুর জেলা মাঝে  থানা ইসলামপুর, ঢাকা থেকে দুইশো কিলো দূর  বন্ধুরে, ঢাকা থেকে দুইশো কিলো দূর।। কবি হাসান হাফিজুরে  এখানে জন্মেছে রে (২) আরো কতো মহান নেতা  গেছে অনেক দূর। জামালপুর জেলা মাঝে  থানা ইসলামপুর।। যমুনার ঐ চরে চরে  কত মানুষ বসত করে (২) কত মানুষ বিদেশ থেকে  করতে আসে ট্যুর। জামালপুর জেলা মাঝে  থানা ইসলামপুর।।

If right is right

Critical Analysis of the Rhyme:  "If right is right  Left is wrong, Right is short but  Wrong is long. Author: Anwar Hossain Jeebon   --- 1. Rhyme Scheme and Structure:   The poem follows a simple AABB rhyme scheme, but with intentional ambiguity in its execution:   - Lines 1–2: Right (moral) → Right (direction) / Wrong (moral) → Left (direction).     - The repetition of "right" creates a punning effect, blending moral and directional meanings.   - Lines 3–4: Short → Long.     - The rhyme here (wrong and long) is slant rhyme (assonance), depending on dialect. In some accents, "wrong" (/rɒŋ/) and "long" (/lɒŋ/) share the same vowel sound, reinforcing the contrast.   --- 2. Phonetic and Thematic Contrast:   - Phonetic Juxtaposition:     - Right (sharp, quick "ī" sound) vs. Wrong (drawn-out "ŏ" sound).     - Short (abrupt "ŏrt") vs. Long (prolonged "ŏng")....

আশার ঝিলিক (কবিতা)

আশার ঝিলিক  আনোয়ার হোসেন জীবন   রচনা: ২৮/০২/২০২৫ অনন্ত আকাশের উদগীরনে আতংকিত আমজনতার অংশে  আমিও একজন অতিসাধারণ , কোটি কোটি জনগণ সাজা ভোগে অকারণ একজনের অহংকার বশে। হায়েনার হুঙ্কারে তটস্থ তল্লাটে  চুনোপুঁটি ছোটে দিগ্বিদিক, ভবের এ রোশনাই ভয়ের অভাব নাই  তবু জাগে আশার ঝিলিক।

জীবন গীতি -৪৯৫

জীবনগীতি - ৪৯৫ রচনা : ২১  পৌষ ১৪৩১ ০৫ জানু. ২০২৫ আনোয়ার হোসেন জীবন চাহিদা কমাই বাড়াই চিন্তা  কিভাবে কল্যাণ কত মানুষের, কূটনীতি করিয়া ক্ষতি করিলে তুল্য মীর জাফরের।। যেই কাজের সুযোগ্য আমি  সেই কাজ করতে চাই, সেই দায়িত্ব নেই না কাঁধে  যার যোগ্যতা নাই। অপদার্থের আস্ফালনের অভাব নাই ভাঁড়ের।। যতই দেখাক বিশ্ব অণ্ড তাহাতে হ‌ইবো না ভণ্ড, বিচার হবে প্রতি দণ্ড দোষী হ‌ইলে ভুগিবো দণ্ড। অকাজ করে আশা করা  যায় কি গো ভালো ফলের?।।

জীবনগীতি -৪৯৩

জীবনগীতি - ৪৯৩ রচনা : ০৭ আশ্বিন ১৪৩১ ২২ সেপ্টেম্বর ২০২৪ আনোয়ার হোসেন জীবন ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া  কোনহানে মুই যাই, জম্মের মতো তোমরা মোরে দিয়াছো খাওয়াই।। ভালোবাসার অপরাধে  খাইলাম কত মাইর, বাপ হারাইয়া মাও হারাইয়া হ‌ইলাম ঘরের বাইর। ভাইয়েরে হারাইয়া মুই খুঁজিয়া বেড়াই।। চামড়া পুড়লে হাড় ভাঙলে দিলে বাঁশের ডলা, এত কষ্ট দিলে মোরে  যায় না মুহে বলা। মনু তোরা মেদাবী অইয়া  পশু হার মানাই।।

জীবনগীতি -৪৯২

জীবনগীতি - ৪৯২ রচনা : ০১ আশ্বিন ১৪৩১ ১৬ সেপ্টেম্বর ২০২৪ আনোয়ার হোসেন জীবন কষ্টে আমার অন্তর তিতা কণ্ঠে সুরের মধু নাই, কষ্টের কথা কারে বা শুনাই  আমার কষ্ট বুঝার কোনো বান্ধব নাই।। ছোটো বেলায় হারাইলাম বাপমাও আমি ঘুরলাম কত গাঁও, অন্তরের ভালোবাসা  পাইলাম না কোথাও (২) সবাই শুধু স্বার্থ খুঁজে  কষ্ট বুঝার কেহ নাই।। অন্তরেতে ধরিলেরে ঘুণ তাহা যায় না করা খুন, দিনেদিনে দিলের দংশন  দ্বিগুণ চারিগুণ (২) দুই দিনের এই দুনিয়াতে  দুঃখের তরী বাই।।